মালদা

শেষ আলোর উৎসব, সকাল থেকে ধুম পড়েছে মালদা শহরের সমস্ত ঘাটে মা কালীর প্রতিমা নিরঞ্জনের

বৃহস্পতিবার ছিল মা কালীর পূজা। আলোর এই উৎসবে আপামর বাঙালীরা মেতেছিলেন এবং খুব ধুমধামের মধ্যে দিয়ে মেতেছিলেন মায়ের পুজায়। এরপর মায়ের বিদায়ের পালা। আজ সকাল থেকে শহরের সমস্ত নদীর ঘাটে দেখা গেল মা কালীর প্রতিমা নিরঞ্জনে। ঢাক ও বাজনার মধ্যে দিয়ে ছোট থেকে বড় সকলেই পা মিলিয়েছেন মায়ের প্রতিমা নিরঞ্জনে। দুইদিন ধরে হওয়া ঝড় বৃষ্টির মধ্যেও নদীর ধারে জমেছে কাঁদা তার মধ্যেই চলছে শহরের সমস্ত ক্লাব ও বাড়ির পুজার মায়ের প্রতিমার নিরঞ্জন।